শায়েস্তাগঞ্জ প্রতিনিধি-
শায়েস্তাগঞ্জে প্রেমিককে ভয় দেখিয়ে এক ডিভোর্রসী নারীকে রাবার বাগানে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১২ ঘন্টার মধ্যে অভিযুক্ত ৩ বন্ধুকে গ্রেফতার করেছে।
গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাদেরকে কারাগারে প্রেরণ করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সুরাবই গ্রামের জলফু মিয়ার ছেলে মোঃ কাউছার মিয়া, তার বন্ধু তাজুল ইসলাম মনির ও আলমগীর হোসেন। এর আগে গত ৬ এপ্রিল রাতে এ ঘটনা ঘটেছে। পরে ওই নারী বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা সূূত্র জানা গেছে, ওই নারী কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন ধামতী এলাকার বাসিন্দা। তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ৪ মাস পূর্বে তাদের ডিভোর্স হয়। যে কারণে ওই নারী শায়েস্তাগঞ্জের শৈলজুরা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে কোম্পানীতে শ্রমিকের কাজে যোগ দেন। এ সুবাধে সুমন মিয়া নামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ০৬ এপ্রিল রাত ১০ টার দিকে ওই নারী প্রেমিক সুমন মিয়াকে নিয়ে অলিপুর সিটি পার্কের সামনে যাওয়ার সময় সুরাবই এলাকার নাপিতটিলায় যাওয়া মাত্রই তাদের গতিরোধ করে তাজুল ইসলাম মনির, কাওছার মিয়া ও আলমগীর হোসেন নামে ৩ যুবক। এ সময় যুবকরা তাদের আটক করে ভয়ভীতি দেখালে সুমন মিয়া ভয়ে পালিয়ে যায়। পরে ওই যুবকরা তাকে জোরপুর্বক পাশের একটি রাবার বাগানের ভিতরে নিয়ে রাতভর গণধর্ষণ করে। সকালে তারা ওই নারীকে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দেয়।
উক্ত ঘটনায় ওই নারী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প একটি আভিযানিক দল ১৩ এপ্রিল রাত সাড়ে ৯ টায় উপজেলার নূরপুর এলাকায় অভিযান চালিয়ে কাওছার মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্ত করে র্যাব। এ ঘটনায় কাওছার মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাজুল ইসলাম মনির ও আলমগীর হোসেনকে গ্রেফতার করে। গতকাল গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘ভিকটিম ধর্ষণের মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যেক্ষেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে’।


