‘ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক –

ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক ধারাবাহিক বিবৃতিতে তিনি প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে গালিবাফ উল্লেখ করেন, আলোচনা শুরুর আগেই তিনি এই বিষয়ে জোর দিয়েছিলেন যে ইরানের পক্ষ থেকে প্রয়োজনীয় সদিচ্ছা এবং অঙ্গীকার রয়েছে। তবে অতীতের দুটি যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা প্রতিপক্ষকে মোটেও বিশ্বাস করতে পারছেন না। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার এই রাউন্ডে প্রতিপক্ষ পক্ষটি ইরানি প্রতিনিধিদের ন্যূনতম আস্থা অর্জনেও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।

দীর্ঘদিনের বৈরিতা নিরসনে আলোচনার পথ প্রশস্ত করায় বন্ধুপ্রতীম ও ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানি স্পিকার। একইসঙ্গে তিনি পাকিস্তানের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই আলোচনা ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *