সিলেট মহানগর যুবদল নেতা তানিমের মায়ের অসুস্থতায় হাসপাতালে যুবদল নেতৃবৃন্দ

সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মুমিনুর রহমান তানিমের শ্রদ্ধেয় মাতা গুরুত্বর অসুস্থ হয়ে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার রাতে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক হাসপাতালে গিয়ে অসুস্থ তানিমের মাতার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন। তাঁরা কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ সেবা নিশ্চিত করার বিষয়ে কথা বলেন।
মঙ্গলবার (৩১ মার্চ)নেতৃবৃন্দ বলেন, আমাদের রাজনৈতিক সহকর্মী মুমিনুর রহমান তানিমের মাতার অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি একজন আদর্শ মাতা ও নেককার মহিল। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।
নেতৃবৃন্দ আরও বলেন, আল্লাহ তাআলা যেন উনাকে শেফা দান করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেন। এসময় নেতৃবৃন্দ সকলের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার অনুরোধ জানান।
হাসপাতালে অবস্থানকালে অন্যান্যদের মধ্যে সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মোঃ মুহিবুল আলম, ১৯ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ফয়জুর রহমান কয়েস সহ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা সকলেই অসুস্থ তানিমের মায়ের আশু সুস্থতা কামনায় মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *