মহান স্বাধীনতা দিবসে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন-এর নেতৃত্বে জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, আজকের এই ঐতিহাসিক দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সেইসব বীর সন্তানদের, যাঁদের রক্তে আমরা পেয়েছি স্বাধীন লাল-সবুজের পতাকা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাসনাত, মহানগর যুবদলের সহ সভাপতি মুমিনুর রহমান তানিম, জেলা যুবদলের সহ সভাপতি জুবায়ের আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমদ, অ্যাডভোকেট মোবারাক হোসেন, মহানগর যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ রোমান আহমদ রাজু, কর্ম সংস্থান সম্পাদক মোঃ মিনার আহমদ, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোঃ মোস্তাক আহমদ চৌধুরী, সহ ক্রীড়া সৈয়দ মজনু মিয়া, সব পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আলতাব হোসেন সহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা ও মহানগরের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *