অবৈধ ভারতীয় মালামাল’সহ ৯  জনকে আটক করেছে পুলিশ 

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযান চালিয়ে  আনুমানিক ২,৭০,১০০ (দুই লক্ষ সত্তর হাজার একশত) টাকার অবৈধ ভারতীয় মালামাল’সহ ০৯ (নয়) জনকে আটক করেছে। 

গতকাল মঙ্গলবার  ২৩/০৩/২০২৬খ্রিঃ রাত ২১.০০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) মোঃ এসএম জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সিলেট তামাবিল মহাসড়কস্থ বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট অভিযান পরিচালনাকালে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসহ ০৯ (নয়) জন‘কে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলো:  ১।  মোঃ বাদল মিয়া (৩৫), পিতা- আব্দুল লতিফ, মাতা- আনোয়ারা বেগম, সাং- খোর্দ্দনওপাড়া, থানা- মাধবদী, জেলা- নরসিংদী, ২। মোঃ বিল্লাল (২৬), পিতা- মোঃ হান্নান, মাতা- খোজেদা বেগম, সাং- খোর্দ্দনওপাড়া, থানা- মাধবদী, জেলা- নরসিংদী, ৩। ইলিয়াস (৬০), পিতা- মৃত মাহমুদ আলী, মাতা- সমচান বেগম, সাং- সর্বাবটেক, থানা- আড়াই হাজার, জেলা- নারায়ানগঞ্জ, ৪। রিফাত হোসেন (২০) পিতা- মোজাম্মেল কাজী, মাতা- ফুল নেহার বেগম, সাং- দক্ষিণ শিলকান্দি, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী, ৫। মোঃ ইকবাল হোসেন (৪০) পিতা- মোঃ জয়নাল আবেদীন, মাতা- পারভীন আক্তার, সাং- খোর্দ্দনওপাড়া, থানা- মাধবদী, জেলা- নরসিংদী, ৬। সাকিদুল ইসলাম কাজেন (৩৫) পিতা- সিরাজ উদ্দিন, মাতা- খাইরুন্নেছা, সাং- দক্ষিণ সরূপাব, থানা- আড়াই হাজার, জেলা- নারায়ানগঞ্জ, ৭। রিয়াদ মিয়া (২৬), পিতা- মৃত মফিজুর রহমান, সাং-দক্ষিণ সরূপাব, থানা- আড়াই হাজার, জেলা- নারায়ানগঞ্জ, ৮। তাওসিফুজ্জামান মাহিন (১৯), পিতা- শামসুজ্জামান ভূইয়া, মাতা- তাসলিমা বেগম, সাং- দক্ষিণ সরূপাব, থানা- আড়াই হাজার, জেলা- নারায়ানগঞ্জ, ৯। রিফাত (২৬) পিতা- মৃত ছানাউল্লাহ, মাতা- রাশেদা বেগম, সাং- রসুলপুর, থানা- আড়াই হাজার, জেলা- নারায়ানগঞ্জ।

আটক ও জব্দকৃত মালামাল: (i) ৪৪০ কেজি ভারতীয় জিরা, যার আনুমানিক মূল্য ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার ) টাকা, (ii) ৯০ পিস ভারতীয় DOVE Serum Bar সাবান, যার আনুমানিক মূল্য ১৩,৫০০/-টাকা, (iii) ৬০ পিস ইন্দোনেশিয়ান Harmony Fruity Soap সাবান, যার মূল্য ১২০০/-টাকা, (iv)  ভারতীয় ৮০ বোতল Keo Karpin OLIVOYL যার মূল্য ১৩,২০০/-টাকা ও ১০০ ml ওজনের ৮৫ বোতল OLIVOYL, যার মূল্য ৬,৮০০/-টাকা এবং (v)  ৫২০  পিস বোতল Nestle KitKat চকলেট, যার মূল্য ১৫,৪০০  টাকা। সর্বমোট মূল্য ২,৭০,১০০ (দুই লক্ষ সত্তর হাজার একশত) টাকার মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-৩২, তারিখ- ২৪ মার্চ, ২০২৫ খ্রিঃ, ধারা-The Special Power Act, 1974-এর 25B(1)(b) রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *