সিলেট প্রেসক্লাব সদস্য, সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে তালিকাভুক্ত শিল্পী মামুন পারভেজের মাতা সফিনা বেগম আর নেই। শুক্রবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এক্সরাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর৷ তিনি স্বামী, এক পুত্র, দুইকন্যা ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর নয়া সড়ক জামে মসজিদে জানাজার নামাজ শেষে মানিকপীর কবরস্থানে মরহুমা দাফন সম্পন্ন হয়।
তিনি বেশকিছুদিন থেকে ফুসফুস ও কিডনি জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন।
কমেন্ট


