সিলেট কোতোয়ালী মডেল থানা অভিযান চালিয়ে ০৩ (তিন) জন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ০৭/০৩/২০২৬ খ্রি: কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে কোতোয়ালী মডেল থানাধীন ছড়ারপার ও বন্দর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো-১। শাহেদ (৪০), পিতা- আব্দুস সাত্তার, সাং- ছড়ারপার, থানা- কোতোয়ালি মডেল থানা, জেলা- সিলেট। তার বিরুদ্ধে ছিনতাই, চুরি ও দ্রুত বিচার আইনে মোট ৫টি মামলা রয়েছে, ২। শরিফ আহমদ (৩২), পিতা- আনিছ মিয়া, সাং- দৌলতপুর, থানা- দিরাই, জেলা- সিলেট। বর্তমান ঠিকানা: শাহপরান, সিলেট। তার বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত মোট ৩টি মামলা রয়েছে। শরীফ দিরাই থানার ০২ টি সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী, ৩। জামাল আহমদ (৩৩), পিতা- মৃত আব্দুল মজিদ, মাতা- মেওয়া বেগম, সাং- ইব্রাহিমপুর, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ বর্তমান ঠিকানা: চরদিঘীরপাড় (হেলাল মিয়ার কলোনী), থানা- কোতোয়ালী মডেল, সিলেট, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, পেনাল কোড ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। জামাল জালালাবাদ থানার ০১ টি জিআর ওয়ারেন্ট এর পলাতক আসামী। আসামীদের‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


