এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
ব্যবসায়ী বুলবুল মিয়ার সভাপতিত্বে ও মো. আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্টিত মানবন্ধনে বক্তারা বলেন, সিলেট-ভোলাগঞ্জ সড়কের এয়ারপোর্ট-সালুটিকর অংশের ব্যবসায়ীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে দীর্ঘদিন থেকে। সিলেটের একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে ফায়দা হাসিল করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশন করে সিলেটবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তারা বলেন, তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে ব্যবসায়ীদের নামে মাদক ব্যবসার যে অপতথ্য প্রচার করা হচ্ছে তার কোনো বাস্তবভিত্তি নেই। তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গা থেকে নেশার খালি বোতল সংগ্রহ করে বিভিন্ন চা-দোকানের আশাপাশে ফেলে রেখে তার ভিডিও ধারন করে সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। ব্যক্তিগত শত্রুতা হিংসা ও চাঁদাবাজীর উদ্দেশ্যেই তাদের এই অপচেষ্টা। আমরা তাদের এই হীনপ্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের এই অপপ্রচারে পুলিশ প্রশাসনসহ সিলেটবাসীকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন. ব্যবসায়ী বাবর মিয়া, ইলাস মিয়া, আব্দুন নূর মিয়া, কলমদর মিয়া, মুজিব মিয়া, জাবেদ মিয়া, খলিলুর রহমান, বুরহান উদ্দিন, খোকন মিয়া, মাহমুদ মিয়া, হেলাল আহমদ, মনোয়ার হোসেন, চুনু মিয়া, কামাল মিয়া, রকিব মিয়া, মুরাদ মিয়া, আল-আমীন হোসেন, ইরমান মিয়া, আব্দুল হামিদ, আব্দুল আহাদ, মখলিছুর রহমান, জাহাঙ্গীর আলম, ছরু মিয়া, আব্দুস শুকুর, শিপন আহমদসহ ধোপাগুল, উমদারপুর, আটকিয়ারি, লালবাগ, রঙ্গিটিলা, সিঙ্গারপুল, পাগলামোরা এলাকার সর্বস্থরের জনসাধারণ। সভায় বক্তারা অবিলম্বে এই অপতৎপরতা বন্ধের জোর দাবি জানান। অন্যতায় তারা প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন।
তারা সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ ও গোয়েন্দা বাহিনীর প্রতি পুরো ঘটনা তদন্তের মাধ্যমে অপপ্রচারকারীদের আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানিয়েছেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *