অবৈধ ভারতীয় ওলিভ ওয়েলসহ ০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে  ২,৩৪,০০০/- (দুই লক্ষ চৌত্রিশ) হাজার টাকার অবৈধ ভারতীয় ওলিভ ওয়েলসহ ০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার ০১/০৩/২০২৬খ্রিঃ রাত ০৯.২৫ ঘটিকায় এসআই (নিঃ)/খোরশেদ আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী একটি সিএনজি গাড়ীকে থামার জন্য সিগন্যাল দিলে উক্ত সিএনজি গাড়িটি পুলিশের সিগ্যনাল অমান্য করিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িসহ আসামী ১। সাইদুর রহমান (৩৬), পিতা-মৃত গোলাম সরোয়ার মিয়া, মাতা-মোছাঃ আয়েশা বেগম, সাং-টেকনা গোল (আব্দুল কাদেরের বাড়ির পাশে, পোঃ হাদারপাড়), থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ২। আজাদ (৫৭), পিতা-মৃত ইঞ্জিল মিয়া, মাতা-ছালেমা বেগম, সাং-কুইল্লাহাটি, (মোড়লপাড়া, লিটন মিয়ার বাড়ির পাশে, পোঃ ডাক বাংলা) থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমান: সাং-উপশহর, সাদারপাড়া, ব্লক নং-এ, লতিফ টাওয়ারের পাশে, বাসা নং-৩৭, মসজিদের সামনে, সাব্বির মিয়ার ভাড়া বাসা, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেটদ্বয়কে আটক করেন।

আটককৃত মালামাল: আসামীদ্বয়ের দেহ ও সিএনজি গাড়িটি তল্লাশী করে ১০০ ml করে ৮০০ (আটশত) পিস Keo Karpin OLIVOYL তেল, ২০০ ml করে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ভারতীয় Keo Karpin OLIVOYL তেল, যার সর্বমোট মূল্য ২,৩৪,০০০/- (দুই লক্ষ চৌত্রিশ) হাজার টাকা এবং (খ) ০১ টি সিএনজি গাড়ি, যাহার রেজিঃ নং-সিলেট-থ-১১-৯৯০৬কে বিধি মোতাবেক জব্দ করেন। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-০২, তাং-০২/০৩/২০২৬খ্রিঃ, ধারা- The special power Act 1974, section 25B(1) (b)/25D  রুজু হয়।

আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *