সিলেট জালালাবাদ থানা পুলিশের অভিযান চালিয়ে ১৭ (সতেরো) বোতল বিদেশী মদ ও ১১৫ (একশত পনেরো) পিস ইয়াবা’সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ২৭/০২/২০২৬খ্রিঃ আনুমানিক রাত ২৩.৩০ ঘটিকায় শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ)/মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ০২ নং হাটখোলা ইউ-পি’র অন্তর্গত দখড়ী সাকিনস্থ জনৈক দিলোয়ার হোসেন এর বসত ঘরের ভিতর অভিযান পরিচালনা করে ১৭ (সতেরো) বোতল Officer’s Choice, Prestige Whisky বিদেশী মদ ও ১১৫ (একশত পনেরো) পিস ইয়াবাসহ আসামী দিলোয়ার হোসেন (৩০), পিতা-বধু মিয়া, মাতা-হুসতেরা বেগম, গ্রাম-দখড়ী, ২নং হাটখোলা ইউপি, থানা-জালালাবাদ জেলা-সিলেট‘কে আটক করেন।
তবে উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-১৬,তারিখ-২৮/০২/২০২৬খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক)-২৪ (খ) রুজু হয়।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


