আবারও কেঁপে উঠল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানের রাজধানী তেহরানে আবারও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি।

সংস্থাটি জানায়, তেহরান জুড়ে ‘দুই বা ততোধিক’ বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে। একই সাথে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইলাম শহরের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলেও একই ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

তাসনিম নিউজ এজেন্সি আরও যোগ করেছে, তেহরানের কেন্দ্রস্থলসহ শহরের বিভিন্ন প্রান্তে ‘শত্রুপক্ষীয় লক্ষ্যবস্তু’র বিরুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার লড়াই এখনো অব্যাহত রয়েছে। আকাশজুড়ে মুহুর্মুহু বিমান বিধ্বংসী কামানের গোলা ও মিসাইল ইন্টারসেপ্টরের আলো দেখা যাচ্ছে।

ইরান কর্তৃপক্ষ দাবি করছে যে তারা বিদেশি ড্রোন ও মিসাইল প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুরো ইরান বর্তমানে এক থমথমে এবং যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

সূত্র: আলজাজিরা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *