সিলেট মহানগরের বিএনপির সদস্য  সাইফুল আলম-দুই মন্ত্রীকে অভিনন্দন জানান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগরের বিএনপির সদস্য ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে- বিএনপির মহানগরের সদস্য  ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, তিনি এই অভিনন্দন জানান।

সাইফুল আলম  বলেন, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণেই আজ তাঁরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব লাভ করেছেন। নেতৃবৃন্দ আরও বলেন, এই দুই মন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট খাতের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। দেশের নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নে তাঁদের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে তাঁরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং দুই মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *