নিজস্ব প্রতিবেক: সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তা) আসনে ৪৩ কেন্দ্রের ফলাফলে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী ধানের শীষ নিয়ে আরিফুল হক চৌধুরী। আর জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীনের চেয়ে তিনি ৩০৬৫৩ – ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
জানা যায়, প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সিলেট-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১৭২টি, এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৪৩টি’র।
প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮২৯৯ – ভোট।
আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ১৭৬৪৬-টি।
সিলেট-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন। এর মধ্যে ২ লাখ ৬৭ হাজার ১৩০ জন পুরুষ, ২ লাখ ৪৫ হাজার ৮০২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন।


