নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেটে সিপিবি প্রার্থীর সংবাদ সম্মেলন

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ না পাওয়া ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রেস ব্রিফিং করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন।

বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের আচরণবিধি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না।

লিখিত বক্তব্যে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা থাকলেও সিলেট-১ আসনে তা প্রকাশ্যে লঙ্ঘিত হচ্ছে। একাধিক প্রার্থী নিয়মবহির্ভূতভাবে বিপুল সংখ্যক বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন ব্যবহার করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, নির্ধারিত নিয়ম অনুযায়ী এবং রিটার্নিং কর্মকর্তার দফতরে অনুমতি স্বাপেক্ষে বিলবোর্ডে রঙ ও উপকরণের ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকলেও তাঁর বিলবোর্ড পুলিশ প্রশাসন বুধবার (৪ ফেব্রুয়ারি) তাঁর সাথে কোনো যোগাযোগ না করেই বিলবোর্ড প্রচার সামগ্রী খুলে ফেলা হয়েছে। তাঁর বিলবোর্ডের কাঠামোতে অন্যান্য প্রার্থী তাদের বিলবোর্ড স্থাপন করেছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি বলে জানান তিনি। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন সুমন।

একই সঙ্গে অন্য প্রার্থীদের বিপুল পরিমাণ প্রচারণা সামগ্রী বহাল থাকায় নির্বাচনী মাঠে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করা হয়, সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ডে আচরণবিধি অমান্য করে শত শত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এছাড়া বৈদ্যুতিক খুঁটি ও গাছে হাজার হাজার ফেস্টুন লাগানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করা হলে গণতান্ত্রিক অধিকার রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ার বিকল্প থাকবে না। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *