‎চা শ্রমিকদের মাঝে আঞ্জুমান মুফিদুল ‎ইসলাম সিলেট জেলার শীতবস্ত্র বিতরণ

‎সিলেটের আর্তমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার উদ্যোগে আলী বাহার চা বাগান ও ডলিয়া চা বাগানের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় সদর উপজেলার আলী বাহার চা বাগানের কোম্পানি বাংলো প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম জন্মলগ্ন থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। কনকনে এই শীতে চা বাগানের দরিদ্র মানুষগুলো অনেক কষ্টে দিনাতিপাত করছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে কোনো মানুষকেই শীতে কষ্ট পেতে হবে না। শীতবস্ত্র হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন বাগান শ্রমিকরা।
‎শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, কর্ণেল মোহাম্মদ আব্দুস সালাম (অব.) বীর প্রতীক, জুবায়ের আহমদ চৌধুরী, ট্রেজারার ইমরান আহমদ চৌধুরী, কেএফএইচএস প্রশাসন পরিচালক সৈয়দ সাদেক হোসেন, অতিরিক্ত পরিচালক, মো. মাজ রেজা চৌধুরী, এনআরবি সমন্বয়কারী জিয়া ইসলাম, প্রাবাসী মিসেস সালমা আহমদ, ফয়ছল আহমদ চোধুরী, মদন মোহন কলেজের প্রভাসক তামান্না ইয়াসমিন নাজমিন, আলী বাহার চা বাগানের পক্ষে  মাহমুদ বক্স রাজন, মিসেস কানিজ ফাতেমা, ম্যানেজার মোহাম্মদ আব্দুস সামাদ  প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *