সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ নজরুল ইসলাম মুনিম বলেছেন, তারেক রহমান হলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি। পরিবার থেকেই তিনি রাজনীতির আদর্শ, শৃঙ্খলা ও ত্যাগের শিক্ষা লাভ করেছেন। জাতীয়তাবাদের আদর্শে অবিচল থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের সাহসী ভূমিকা ও দেশপ্রেম আজ সর্বজনবিদিত। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সমৃদ্ধ। তিনি আরো বলেন, আগামীর রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে গনতন্ত্রকামী সিলেটবাসী উচ্ছ্বসিত। তারেক রহমানের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গত শনিবার রাতে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিমের বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর খান।
জিয়াউর রহমান দীপন এবং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সদস্য শহিদুর রহমানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি অছিউর রহমান কয়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মিতু বক্স, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক লায়েক আহমদ, মহানগর বিএনপি নেতা ইনতেয়াজ হোসেন আরাফাত, মহানগর যুবদলের সহ-সভাপতি প্রানেশ দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, ছাত্রদল নেতা আতিক মনসুর আতিক শাহ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমদ, কয়েস আহমদ, আব্দুস সবুর জালাল, রাসেল আহমদ, লিটন মিয়া, রহমত উল্লাহ খান মুকতু, শাখাওয়াত হোসেন শিপলু, আব্দুল হাশেম শিপলু, এমসি কলেজ ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাসান উদ্দিন রিফাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিব শাহ প্রমুখ।


