উমরশাহ তেররতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুবাবা আক্তার সুমীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।
আন্দুল্লাহ আল মামুনের কোরআনে পাক থেকে তেলাওয়াত ও রাধিকা ভর্টাচার্যের গীতা পাঠের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রাথমিক বিভাগীয় শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, একে এম রুহুল আমিন, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আমিন উদ্দিন।
উপস্থিত বক্তারা বলেন- সিলেটের উমরশাহ তেররতন সরকারী প্রাথমিক বিদ্যালয়, বখতিয়ার বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিশোর মোহন (বালক) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি প্রদান করায় সুপ্রিম হোটেলে কর্ণধার ফয়েজ লোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং ভবিষ্যতে এ মেধাবৃত্তি সারা সিলেট ব্যাপী আয়োজন করার আহবান জানান তারা। বিজ্ঞপ্তি


