সিলেটে পুলিশী তৎপরতায় নিখোঁজের ৩০ ঘন্টার মধ্যে স্কুলছাত্রী উদ্ধার’সহ,২ অপহরণকারীকে গ্রেফতার করেছেন।
জনৈক আব্দুর রব তালুকদার (৪৮), পিতা-আব্দুর রশিদ তালুকদার, সাং- চক কালারাই থানা-দক্ষিন সুরমা জেলা-সিলেট বর্তমান সাং- মাঝেরগাঁও সিলাম থানা মোগলাবাজার এর ৯ম শ্রেনীর স্কুল পড়ুয়া মেয়ে (১৫)।
গত০৫/০১/২০২৬ খ্রিঃ তারিখ স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এর প্রেক্ষিতে গত ০৫/০১/২০২৬ খ্রিঃ তারিখ তিনি মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়রী করেন।জিডি নং- ২১৪ তারিখ ০৫/০১/২০২৬ খ্রি।
অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা উক্ত নিখোঁজ ডায়রীর তদন্তভার এসআই শাহজালাল শুভর উপর অর্পন করেন।
অফিসার ইনচার্জের প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তি ব্যবহারসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোডস্থ পানসী রেস্টুরেন্ট এর সামনে থেকে জিডি অনুসন্ধানকারী অফিসার এসআই শাহজালাল শুভ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে অপহরণকারী ১। আল- আমিন হাসান (১৮),পিতা- আবুল কাশেম,মাতা- সালেহা বেগম,বর্তমান ঠিকানা- কাশিনাথ রোড, মৌলভীবাজার সদর মডেল থানা, মৌলভীবাজার এবং ২। মাহি আহমেদ নয়ন(১৮),পিতা- মুকিত আহমেদ,মাতা- পলি বেগম, বর্তমান ঠিকানা- ছয়াপুর, মৌলভীবাজার সদর মডেল থানা, মৌলভীবাজার, স্থায়ী ঠিকানা- কাচরিবাজার, মৌলভীবাজার সদর মডেল থানা, মৌলভীবাজারদের গ্রেফতার করেন। তাদের হেফাজত থেকে ভিকটিম (১৫)‘কে উদ্ধার করেন। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


