আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপস করেছে: আমির খসরু

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ; তারাই অতীতে বিভিন্ন সময়ে আপস করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষদিন পর্যন্ত কোনো ধরনের আপস করেননি।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত দোয়া-মাহফিল ও শোকসভায় তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, নেত্রীর (খালেদা জিয়া) এই ত্যাগ ও আপসহীনতার জন্যই বিএনপির নেতাকর্মীরা এতটা সাহসী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে।
তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। এ সময় জাতির মধ্যে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।
একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *