এসএমপি ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২৫,৬৫,০০০/- (পঁচিশ লক্ষ পয়ষট্রি হাজার) টাকার ভারতীয় পেঁয়াজ উদ্ধার করেছে ।
গত বৃহস্পতিবার ০৬/১১/২০২৫ খ্রি: আনুমানিক সকাল ০৯:৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ, সিলেট কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাট আমজাদ আলী রোডস্থ পেঁয়াজ পট্টি এলাকায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন দোকানে তল্লাশি করে মোট ৫১৩ (পাঁচশত তের) বস্তায় ২৫,৬৫০ (পঁচিশ হাজার ছয়শত পঞ্চাশ) কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫,৬৫,০০০/- (পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকা।
উক্ত ঘটনার বিষয়ে পলাতক এজাহারনামীয় ৬ জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৫, তারিখ-০৬/১১/২০২৫ খ্রি:, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25B(1) (B)/25D ধারায় রুজু হয়।


