ইসলাম ও মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই শুধুমাত্র নীতির নয়, এটি মানবতারও প্রশ্ন: অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ

খেলাফত মজলিস ইউরোপ জোন (ইউরোপ মজলিস এসোসিয়েট) এর উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে অবস্থিত ক্যাথসোমার এলাকার ইষ্টিকুঠুম রেস্টুরেন্টের হলরুমে গত ২৭ অক্টোবর-২০২৫, সোমবার এক বর্ণাঢ্য আয়োজনে ইউরোপ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সংগঠনের ইউরোপ জোন সহকারী পরিচালক, ক্বারী আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এ কনফারেন্সে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উক্ত কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। তিনি তার বক্তব্যে বলেন, “ইসলাম ও মানবাধিকারের লড়াই শুধুমাত্র নীতির নয়, এটি মানবতারও প্রশ্ন। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ইতালি শাখার সাবেক সভাপতি মনিরুজ্জামান জমাদ্দার,  ফ্রান্স শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন, ইতালি শাখার সভাপতি মাওলানা হুমায়ূন রশীদ রাজী, যুক্তরাজ্য নর্থ শাখার সহ-সভাপতি আলহাজ্ব এনামুর রহমান, আলহাজ্ব কবি মুফিদুল গনী মাহতাব, ইতালি শাখার সহ-সভাপতি মাওলানা হুমায়ূন রশীদ নূরী, যুক্তরাজ্য সাউথ শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, যুক্তরাজ্য নর্থ শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আ.ফ.ম শুয়াইব, ও যুক্তরাজ্য সাউথ শাখার সহ সাধারণ সম্পাদক আব্দুল করিম উবায়েদ, নর্থ শাখার নির্বাহী সদস্য আলহাজ্ব খসরু খান, ডক্টর ওহিদুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য নর্থ শাখার বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আল ইসলাম, সাউথ শাখার ড. আযাবুল হক, মাওলানা আব্দুল আহাদ, লন্ডন মহানগর শাখার  মাওলানা নুফাইছ আহমদ বরকতপুরী, মাওলানা আনিছুর রহমান, মাওলানা দেলোয়ার হোসাইন, প্যারিস শাখার সভাপতি মাওলানা কাওসার উদ্দিন, মুফতি হাবিবুর রহমান, স্পেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ইতালি শাখার মাওলানা শামীম আহমদ।
কনফারেন্সে ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের নিজ নিজ শাখার বার্ষিক কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সমাপনী অধিবেশনে ইসলামী আদর্শ, ন্যায়ভিত্তিক সমাজ ও মানবকল্যাণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কনফারেন্সের কার্যক্রম শেষ হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *