পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তুমপুর ইউনিয়নের টুকইর ভটের বাড়িতে অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৭টা ৩১ মিনিটে শ্রী শ্রী বিষ্ণু পূজা, শ্রী শ্রী বানেশ্বর শিবপূজা, শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর (প্রাতঃ মধ্যাহ্ন ও সায়াহ্ন) ত্রিকাল বিহিত পূজারম্ভ ও ভৈরব মন্দিরে শ্রী শ্রী মহাকাল ভৈরব পূজারম্ভ। সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ টা ও বিকাল ৪টায় অঞ্জলি প্রদান। সকাল ৮টা ৩১ মিনিটে শ্রী শ্রী দেবী মাহাত্ম্য পাঠ আরম্ভ, বেলা ১১টা ৩১ মিনিটে নারীগণের পরিবেশনায় পূজার গীত, বেলা ২টা ৩০ মিনিটে মহাপ্রসাদ আস্বাদন, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশনায় থাকবেন তাপসী চক্রবর্ত্তী, অপি ভট্টাচার্য্য, বর্ণা ভট্টাচার্য্য, স্নেহা ভট্টাচার্য্য, তনুশ্রী চক্রবর্ত্তী ও মিহি ভট্টাচার্য্য। রাত ৯ টায় রাত্রিব্যাপী কীর্ত্তন ও মাতৃসঙ্গীত। পরিবেশনায় থাকবেন ধনঞ্জয় ভট্টাচার্য্য ও তার দল (ঢাকাদক্ষিণ)। সংকীর্ত্তন সহযোগিতায় থাকবেন গুরুকচি, নিয়াগুল, কুনকিরি, জলুরপার সহ স্থানীয় গ্রামের ভক্তবৃন্দ। সংকীর্ত্তন পরিচালনায় থাকবেন শ্রী দেবব্রত ভট্টাচার্য্য, শ্রী সুকুমার পাল, শ্রী মৃদুল সেন, শ্রী দিলীপ দাস, শ্রী মৃদুল দাস, শ্রী নাদুরাম বিশ্বাস ও শ্রী হিরালাল দে।
শ্রীহট্ট পুরোহিত মণ্ডলী সংঘ ও ১নং রুস্তমপুর ইউনিয়ন সনাতন যুব পরিষদের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী পূজা অর্চনা সফল করার জন্য পরিবারের পক্ষ থেকে এডভোকেট সন্তোষ কান্তি ভট্টাচার্য্য সকল পুণ্যার্তীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি
গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বৃহস্পতিবার
কমেন্ট
