এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: এইচনূর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ঝিকুট ফাউন্ডেশন। সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ফাউন্ডেশনের প্রতিনিধি দল শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজকল্যাণ ও মানবিক সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে সভাপতিকে অবহিত করেন। তারা জেলার তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পরিকল্পনাও তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তা সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল এর নেতৃত্বে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সিরাজদিখান প্রতিনিধি ও ফাউন্ডেশনের সদস্য আসিফ বাধন, সদস্য মিলন হাওলাদার প্রমূখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *