গোলাপগঞ্জে জমিয়তের বর্ধিত সভা অনুষ্ঠিত

আসন্ন ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবারের ঐতিহাসিক “গণসমাবেশ” সফল করার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ আয়োজনে এ সভা সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া। মাওলানা আলি আহমদ ও মাওলানা ফয়সল আহমদ সভা সঞ্চালনা করেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাসির আহমদ।
এ সময় জমিয়তের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী ও জমিয়ত নেতা মাওলানা মাহফুয আহমদ বারকোটি।বিজ্ঞপ্তি ।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *