“জাতীয় কবিতা পরিষদ” সিলেট জেলা শাখার জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়

সিলেট প্রতিবেদক-“জাতীয় কবিতা পরিষদ” সিলেট জেলা শাখার জরুরী সাধারণ সভা কবি নিপু মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মিহির মোহনের সঞ্চালনায় আজ বিকাল ৫ ঘটিকায় মোহন এডুকেশন ৩৬ মনিপুরী রাজবাড়ী মির্জাজাঙ্গাল সিলেটে অনুষ্ঠিত হয়।

 

অনুস্ঠানে উপস্থিত ছিলেন কবি হিমাংশু রায় হিমেল, কবি ফুয়াদ বীন রশীদ, কবি বিমল কর,কবি ধ্রব গৌতম, কবি উত্তম কুমার চৌধুরী,কবি মাসুদা সিদ্দিকী রুহী, কবি ফারুক হাসান সুজন, কবি এমরান ফয়সাল সহ প্রমুখ।

 

সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২৩ মে ২০২৫ইং রোজ শুক্রবার জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলা শাখার বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

এ উপলক্ষে কবিতা পরিষদ সিলেট জেলা শাখার সকল সন্মানিত সদস্যদের ৫০০টাকা চাঁদা ধার্য করা হয়। সভা শেষে জিন্দাবাজার উঠান রেস্টুরেন্টে এক চা চক্রের আয়োজন করা হয়। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *