দুঃখিনি স্বদেশ

“দেলোয়ার হোসেন দিলু”

ফাগুন দিনের পলাশ শিমূল
ফুল ফুটো না আর
পাপড়ি ছোঁয়ার মানুষ তো নাই
শুণ্য এ সংসার ।

কোকিল তুমি গান করো না
থামাও তোমার সুর
হারিয়ে গেছে বিবেক বৃদ্ধি
ঝলমলে রোদ্দুর ।

রক্ত শুন্য কৃঞ্চচূড়া
অশোক শিমুল বন
কে করেছে রোদ্র এ রূপ
এমন আয়োজন ।

বিবেক বুদ্ধি লোপ পেয়েছে
জাগে না কেউ আর
রক্ত নদীর খেয়ার মাঝি
কেউ করে না পার ।

দোয়েল শ্যামা গান করে না
বর্গী এলো দেশে
ফাগুন দিনের-দক্ষিণ হাওয়া
বয় না অবশেষে ।

সবুজ মাঠ আজ হচ্ছে বিরান
কপাল পোড়া দেশ
দিনে দিনে হচ্ছে কেমন
দেশের পরিবেশ ।

মুক্ত স্বাধীন দেশটাতে আজ উড়তে কেন মানা
সবাই তো আজ অন্ধ-বধির
চোখ থাকিতে কানা ।

টুটি চেপে ধরছে কেহ
রোদ্ধ করে শ্বাস
ভয় -আতঙ্কের মাঝেই মানুষ
করছে বসবাস ।

তাই তো মানুষ কাপঁছে ভয়ে
জাগছে না তার বোধ
বললে কথা ন্যায্য কথা
কণ্ঠ করে রোধ ।

বললে কথা উচিৎ কথা
মটকে দিবে ঘাড়
আবার বুঝি শ্লোগান উঠে
বাংলা এবার ছাড় ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *