বন্দর বাজার থেকে এক মাদক ব্যবসায়ী’কে  ৭৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ 

সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলী নুর (২৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে বন্দরবাজার সিটি করপোরেশনের সামন থেকে এসব মাদক জব্দ করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

 আটককৃত আসামী -সে  আলী নুর সুনামগঞ্জ জেলার ছাতক থানার ঝারুপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *