আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রাস্তা ব্লক না করে তাদের যে মাঠ আছে অথবা সোহরাওয়ার্দী উদ্যান আছে এসব জায়গায় যদি প্রতিবাদ করলে সবচেয়ে ভালো। রাস্তা ব্লক করলে যানজটের সৃষ্টি হয়, জনগণ একটা দুর্ভোগের মধ্যে পড়েন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। তাই ছাত্রদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কোনো কিছুরই সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *