হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সামছুল ইসলাম বলেছেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানুষে মানুষে সহমর্মিতা ও ভালোবাসার সেতুবন্ধন তৈরি করে। মানবিক সকল কাজে সমাজের বিত্তবান ও প্রবাসী সমাজ কর্মীরা যাতে এগিয়ে আসেন সে জন্য আমাদের প্রচারনা, যাতে আমাদের কার্যক্রম দেখে উৎসাহিত হয়ে তারা মানবিক কাজে এগিয়ে আসেন।
তিনি শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার লেবারপাড়া জামে মসজিদে নগদ অর্থ, এক শত জনকে শীতের কাপড়, আগামী রমজান মাসে শতাধিক পরিবারকে নগদ অর্থ এবং উনার পক্ষে থেকে উমরা পালনের জন্য লেবারপাড়া জামে মসজিদে ইমাম ক্বারী মাহমুদ আলীকে প্রেরণ প্রস্তুতিকালে ইমাম মৃত্যুবরণ করেন সেই নগদ অর্থ তার পরিবারের সদস্যদের প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার আসাব মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টের ছাতক প্রতিনিধি আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু মিয়া মেমোরিয়াল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান শাহজাহান, আওলাদ মিয়া, হারিস আলী, ওলিউর রহমান আদিল ও মকবুল হোসেন জেবু প্রমুখ। দোয়া পরিচালনা করেন লেবারপাড়া জামে মসজিদে ইমাম মাওলানা নুর আহমদ।
হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের পক্ষ থেকে সিলেটের বিভিন্নস্থানে ঘর নির্মাণ, ঢেউটিন প্রদান, বিভিন্নস্থানে টিউবওয়েল প্রদান, প্রত্যেক রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী, ফ্রি খতনা ক্যাম্প ও এতিম এবং অসহায় পরিবারের কন্যা সন্তানদের বিয়ে ও গরীব অসহায় পরিবারকে অর্থিক অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে ট্রাস্টের চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি এবং ট্রাস্টের চেয়ারম্যানের শশুরের রুহের মাগফেরাত কামনা করেন বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সামছুল ইসলাম লেবারপাড়া জামে মসজিদে ৩০ হাজার, ১শত পরিবারকে আগামী রমাজানের জন্য ৫০হাজার, মসজিদের ইমাম মরহুম মাহমদ আলীর পরিবারকে ১ লক্ষ ৩৫ হাজার ও ১শত পরিবারকে শীতের কাপড় প্রদান করেন।
এছাড়াও ট্রাস্টে চেয়ারম্যান সামছুল ইসলামের মাতা মরহুমা মরিয়ম বিবি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সিলেটের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে শিরনী প্রদান করা হয়।
কমেন্ট

