সুনামগঞ্জের সীমান্তে থেকে ৫ কোটি টাকার চোরাই পণ্য পশু’সহ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

সুনামগঞ্জ  প্রতিনিধি:   সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে এবার ৫ কোটি টাকার চোরাই পণ্য, পশু, মাদকদ্রব্য ও মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম বৃহস্পতিবার দিবাগত রাত (২৪ জানুয়ারি) ও শুক্রবার সকালে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

 

শুক্রবার সকালে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ব্যাটারি, চিনি, গরু, মহিষ, ক্রিম, চকলেট, জিরা, কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন।

 

তবে এ ছাড়া চোরাই পণ্য পরিবহণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত পণ্য, পশু, মাদকদ্রব্য ও মাছের মূল্য ৫ কোটি ২২ লাক্ষ ১৬ হাজার ৭০০ শ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *