মহান বিজয় দিবসে ফটো জার্নালিস্ট এসোসিশনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো, নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ, সদস্য মো. দুলাল হোসেন, নাজমুল কবির পাভেল, কয়েছ আহমদ, ইকবাল মুন্সি, জাবেদ আহমদ, এইচএম শহীদুল ইসলাম, আজমল আলী, আব্দুল খালিক, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, রুবেল মিয়া প্রমুখ।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *