ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব দেওয়ানবাজার সবুজ দল (এফসি)’র কমিটি গঠন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ’দেওয়ানবাজার সবুজ দল (এফসি)’র ২০২৫-২৭ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। আনোয়ারপুর গ্রামের লোকমান আহমদকে সভাপতি ও আলাপুর গ্রামের ইউকে প্রবাসী সুজন আহমদকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ (সিরাজপুর, লন্ডন প্রবাসী), সহসভাপতি মো. আব্দুল আহাদ (সুলতানপুর), মো. সিরাজ মিয়া (ইব্রাহিমপুর) ও মো. সুরাব আলী (শিওরখাল), সহসাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম লয়লু (পাচঁহাল ) ও মো. আব্দুল মোহাইমিন শিমু (নশিওর পুর), সাংগঠনিক সম্পাদক জামান আহমদ (সুলতানপুর), সহসাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন (সুলতানপুর, কাতার প্রবাসী), প্রচার সম্পাদক সাংবাদিক ফারহান আহমদ  চৌধুরী (সুলতানপুর), সহপ্রচার সম্পাদক আকুল আহমদ (সুলতানপুর),  প্রবাসী কল্যাণ সম্পাদক সাব্বির আহমদ (সুলতানপুর, কাতার প্রবাসী), মোহাম্মদ আলী (সুলতানপুর, বৃটেন প্রবাসী), রেহাদ আহমদ (সুলতানপুর, দুবাই প্রবাসী), জসীম আহমদ (আনোয়ারপুর, সৌদিআরব প্রবাসী),  মোস্তাকিম আহমদ (নশিওরপুর, সৌদিআরব প্রবাসী), বেলাল আহমদ (আলাপুর, সৌদিআরব প্রবাসী) ও লয়লু আহমদ (হায়দরপুর, সৌদিআরব প্রবাসী)।
ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন- মোহাম্মদ নাজিম উদ্দীন (আনোয়ারপুর) ও মো. হাসান মাহমুদ
(সুলতানপুর) এবং কোচ এর দায়িত্ব পালন করবেন জাহিদ আহমদ সুলতানপুর ও মো. সিরাজুল ইসলাম সিরাজী শিওরখাল।
সম্প্রতী দেওয়ানবাজার সবুজ দলের কার্যকরী কমিটির পাশাপাশি উপদেষ্টা কমিটি ও প্রবাসী পৃষ্ঠপোষক কমিটিও গঠন করা হয়।  বিশিষ্ট ক্রীড়া সংগঠকদের নিয়ে ঘোষিত উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হলেন বিশিষ্ট সংগঠক মোহাম্মদ সাহিদুল হক (মুহাম্মদপুর)। কমিটির অন্য উপদেষ্টারা হলেন -মো. আসলাম খান (শিওরখাল), মো. ফখর উদ্দিন (আনোয়ারপুর, বর্তমান ফ্রান্স প্রবাসী), মো. আশিকুর রহমান আশিক (বরকতপুর, বর্তমান যুক্তরাজ্য প্রবাসী), মো. শিরমান উদ্দিন (জামালপুর), ফয়ছল আহমদ (সুলতানপুর, বর্তমান বৃটেন প্রবাসী), মো. ইশতিয়াক আহমদ কয়েছ (সুলতানপুর), মো. সাখাওয়াত হুসেন সুমন (জামালপুর),  ফয়ছল আহমদ চৌধুরী (শাহাপুর, বর্তমান আমেরিকা প্রবাসী), মো. আতিকুল ইসলাম আতিক (শিওরখাল), মো. কায়সার হামিদ কয়ছর (সুলতানপুর), মো. মকসুদূর রহমান চৌধুরী (সিলেট),  শাহিন আহমদ (সুলতানপুর),  জাবেদ আহমদ (সুলতানপুর), মো. আব্দুল আলম পিন্টু (ইব্রাহিমপুর), মো. এমদাদুর রহমান জাকির (আলাপুর), মো. শেরওয়ান গফুর (দত্তপুর), মো. আকমল হুসেন (মোহাম্মদপুর),  মো. সুলেমান হুসেন মামুন (বালাগঞ্জ) ও সাংবাদিক শাহ মো. হেলাল (শিওরখাল)।
জুনেদুর রহমান জুনেদকে (আলাপুর, যুক্তরাজ্য প্রবাসী) প্রধান পৃষ্ঠপোষক করে গঠিত প্রবাসী পৃষ্ঠপোষক কমিটির অন্যরা হলেন- মো. মোর্শেদ আলী (সুলতানপুর, সৌদিআরব প্রবাসী), ফোয়াদ আহমদ (আলাপুর, বর্তমান আমেরিকা প্রবাসী), সালেহ আহমদ খান (শিওরখাল, বৃটেন প্রবাসী), মো. ফখরুল হুসেন (শাহাপুর, বর্তমান স্পেন প্রবাসী), মো. আবুল হুসেন (আলাপুর, তুর্কি প্রবাসী), মো. গোলাম মোস্তফা (আলাপুর, স্পেন প্রবাসী), খালেদ আহমদ (নশিওরপুর স্পেন প্রবাসী), রেদুয়ান আহমদ (শংকরপুর, দুবাই প্রবাসী), সেলিম আহমদ (সুলতানপুর, দুবাই প্রবাসী) ও নোমান আহমদ (হায়দরপুর, ফ্রান্স প্রবাসী)।
এ দিকে ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ’দেওয়ানবাজার সবুজ দল (এফসি)’র ২০২৫-২৭ সেশনের গঠিত নতুন কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক কৃতি ফুটবলার সুলতানপুর গ্রামের বর্তমান দুবাই প্রবাসী কয়েছ আহমেদ বলেন, ১৯৯৫ সালের  প্রতিষ্ঠিত ’দেওয়ানবাজার সবুজ দল (এফসি)’র ঐতিহ্যে সমৃদ্ধ একটি ফুটবল দল।  আশা করি আগামীতেও ’দেওয়ানবাজার সবুজ দল (এফসি)’র খেলোয়াড়রা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হবেন। তাদের ব্যক্তিগত ও দলগত সাফল্যে আমরা উচ্ছ্বসিত ও আনন্দিত হবো ইনশাআল্লাহ ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *