সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলুকে আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্ট দেশত্যাগের পর ৬ আগস্ট ডা. শিপলুকে চাকরিচ্যুত করা হয়। হাসপাতাল সূ্ত্রে জানা যায় ৬ আগস্ট সকালে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে ডা. শিপলুর চেম্বারে ভাংচুর চালায় এবং শেখ হাসিনা ও ডা. শিপলুর বিরুদ্ধে নানারকম শ্লোগান দিতে থাকে। এসময় উশৃংখল যুবকেরা ডা. শিপলুকে হাসপাতালের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে এবং তার চেম্বারের আসবাবপত্র ভাংচুর সহ বিভিন্ন কাগজ পত্র এবং চিকিৎসা সামগ্রীর ক্ষতি সাধন করে। এসময় তারা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ডা. আরমান আহমদ শিপলুকে অব্যাহতি দিতে চাপ প্রয়োগ করতে থাকে। পরে কর্তৃপক্ষ ডা. শিপলুকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করেন। এ ব্যাপারে ডা. আরমান আহমদ শিপলুর সাথে কথা বললে তিনি বলেন দেশের মানুষ এখন নিরাপত্তাহীন, প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার লংঘিত হচ্ছে দেশে এখন আর কোন আইনের শাসন নেই। আমাদের বাড়িতে হামলা হয়েছে, আমার চাকুরিস্হলে হামলা হয়েছে এবং আমাকে বিনা কারনে চাকরিচ্যূত করা হয়েছে। আমি সহ আমার পরিবার মৃত্যুর ঝুঁকিতে আছি।
ডা. আরমান আহমদ শিপলুকে জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি
কমেন্ট
