মর্মান্তিক দুর্ঘটনায় দেবপ্রীতা দে’র অকাল মৃত্যুতে পূজা ও ঐক্য পরিষদ নেতৃবৃন্দের শোক

মর্মান্তিক দুর্ঘটনায় সিলেট সেন্ট্রাল ফার্মেসি’ পরিবারের পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী দেবাশীষ দে বাসু এবং ভার্শতি দে দম্পতির কনিষ্ঠা কন্যা দেবপ্রীতা দে’র অকাল মৃত্যুতে  শোকাভিভূত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট এর নেতৃবৃন্দ।
তারা বলেন, সিলেটের সেন্ট্রাল ফার্মেসি পরিবার নামে খ্যাত পরিবারের তরুণী দেবপ্রীতা দে (ব্রতী) অকালে ঝরে গেছে। মাত্র ১৮ বছরের বয়সের এ তরুণী ২৮ জানুয়ারি রোববার ভোর রাতে নিউইয়র্কের লঙ আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক হাইওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।দেবপ্রীতা তিন বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন তিনি।
বরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজের শিক্ষার্থী দেবপ্রীতা পরিবারের সাথে কুইন্সের জ্যাকসন হাইটস এলাকার করোনায় বসবাস করতেন। দুর্ঘটনার সময়টিতে তার বাবা মা দেশে অবস্থান করছেন।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবারেই সিলেট শহরের চালিবন্দরে দেবপ্রীতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে দেবপ্রীতার মরদেহ দেশে পৌঁছার পর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
দেবপ্রীতার দে’র অকাল মৃত্যুতে  শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ,জেলা কমিটির সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর শাখা সাধারণ সম্পাদক প্রদীপ দেব,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক চন্দন দাশ প্রমুখ। শোক বার্তায় নেতৃবৃন্দ  পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *