কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতি সিলেট এর ইফতার মাহফিল ও ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ রমজান শনিবার নগরীর সোবানীঘাট জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসায় ১৭০ জন ইয়াতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সমিতির সভাপতি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক (অব.) ডাক্তার মোঃ আবুল হাসেম চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির সহ অর্থ সম্পাদক ওমর ফারুক এর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান, সহ সভাপতি আবদুল হালিম মোল্লা, সহ সভাপতি রফিকুল ইসলাম খান, যুগ্ম সাধারন সম্পাদক কে এম আলমগীর হোসাইন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাফি মিলন, অর্থ সম্পাদক মোহাম্মদ মোস্তফা নয়ন, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এমদাদুল ইসলাম।
এতে সমিতি প্রায় ১৫০ সদস্য সহ অতিথিবৃন্দ ইফতার মাহফিল অংশগ্রহন করেন। ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা ও মুনাজাত ও তিনি পরিচালনা করেন করেন জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসায় মুহতামিম। বিজ্ঞপ্তি।


