ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন চীনের প্রেসিডেন্ট

ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে জিনপিং বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় চীন। খবর তাসের।

বুধবার ইউনাইটেড রাশিয়া পার্টির প্রধান দিমিত্রি মেদভেদেভের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন শি জিনপিং। এ সময় দুই পক্ষকেই শান্তির পথ বেছে নিয়ে যুদ্ধবিরতির দিকে যাওয়ার আহ্বান জানান। তার এ বক্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেন সংকটে চীনের অবস্থান নিরপেক্ষ। আশা করছি- দুইপক্ষ আরও সহনশীল হয়ে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে পারস্পারিক নিরাপত্তার কথা বিবেচনা করে শান্তির পথ বেছে নেবে।

প্রসঙ্গত ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে সরাসরি রাশিয়াকে সমর্থন না দিলেও নানা কৌশলে দেশটির পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *