আখালিয়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর আখালিয়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার  রাত পৌনে ১১টার দিকে আখালিয়ার বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত যুবকের নাম মো. ফয়জুর রহমান (২৪)। তিনি জালালাবাদ থানার সাদিপুর সুনাতলার মৃত কুতুব উদ্দিনের ছেলে।

এদিকে, এ ঘটনার পর সেই ঘাতক ট্রাক ভাঙচুর করেন স্থানীয় জনতা।

তবে এছাড়াও বিক্ষুব্ধ জনতা আখালিয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *