ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগরের সুন্দিখলা গ্রামে যুক্তরাজ্য প্রবাসী সামুন আহমদ ও তার পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় রমজান উপলক্ষ্যে ১শ ৭০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১এপ্রিল শুক্রবার সকাল ১১টায় তার নিজ বাড়িতে এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান, সাবেক ইউপি সদস্য আক্কাছ আলী, সামুন আহমদের পিতা প্রবীণ মুরব্বী হাজি আছন আলী, সমাজ সেবক শহিদ আহমদ প্রমূখ।
কমেন্ট


