ওসমানীনগর প্রতিনিধি:: যুক্তরাষ্ট্র প্রবাসী ওসমানীনগরের কৃতি সন্তান আশির দশকের বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফয়জুর রহমান চৌধুরী সেলিম রচিত ইসলামী চল্লিশ কবিতা বইয়ের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
গোয়ালাবাজার আদর্শ গণ পাঠাগারের উদ্দোগে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্টানে উপজেলার নবীণ ও প্রবীণ সাহিত্য সংস্কৃতি চর্চার লোকজনের মিলন মেলা ঘটে। অনুষ্ঠানে ডাঃ সেলিম পাঠাগারের উন্নয়নে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন এবং তার ছেলে মশিউর রহমান চৌধুরী পাঠাগার ভবন নির্মাণে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
গতকাল ১৪ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৪টায় উপজেলার গোয়ালাবাজার আদর্শ গণ পাঠাগারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পাঠাগারের সভাপতি রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক কামাল মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা’র সঞ্চালনায় অনুষ্টানে আলোচনা পেশ করেন গ্রন্থের লেখক সংবর্ধিত অতিথি ডাঃ ফয়জুর রহমান চৌধুরী সেলিম, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ডাঃ গিয়াস উদ্দিন আহমদ, লেখক আব্দুল হাই মশাহিদ, শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ, অধ্যাপক ছুরাব আলী, অধ্যাপক হাবিবুর রহমান খছরু, রাজনীতিক আলাউর রহমান আলা,পাঠাগারের সাবেক সদস্য মুজিবুল হক কামালী, প্রবাসী জিয়াউর রহমান চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, সিলেট সংস্কৃতি কেন্দ্রের সভাপতি জাহেদুর রহমান চৌধুরী, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল মতিন, সাবেক ইউপি সদস্য ইয়াজ উল্লাহ, প্রবাসী ধন মিয়া, শিক্ষক নির্মল চন্দ্র ধর রুনো, সাদিক সিকান্দার, বদরুল হক চৌধুরী, কবি আরজু মিয়া, বশির মিয়া। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন কবি মুশফিকুর রহমান চৌধুরী টুকন।
প্রসঙ্গত আশির দশকে এমবিবিএস পাশ করে ডাঃ ফয়জুর রহমান চৌধুরী সেলিম গোয়ালাবাজার এলাকায় চিকিৎসা পেশা শুরু করেন। এলাকার শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিস্তারের লক্ষ্যে সকলের সহযোগীতা নিয়ে ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করেন গোয়ালাবাজার আদর্শ গণ পাঠাগার। এরপর প্রতিষ্ঠা গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, গোয়ালাবাজার আদর্শ ডিগ্রী মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।


