পিএসএলে খেলবেন নাকি বাংলাদেশে আসবেন আফগান ক্রিকেটাররা?

স্পোর্টস ডেস্ক:: তিনটি ওডিআই ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল।

বর্তমানে আফগানিস্তানের চার সেরা খেলোয়াড় রশিদ খান, মোহাম্মদ নবি, হযরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) খেলছেন।

আর এ চারজনের সবাই বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডাক পেতে যাচ্ছেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, এ চারজনের পিএসএলের দ্বিতীয় লেগে খেলার সম্ভাবনা নেই। তারা সবাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

পিএসএলের দ্বিতীয় লেগ শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে। অপরদিকে বাংলাদেশে আফগানরা পা রাখবে ১২ ফেব্রুয়ারি।

বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজের ম্যাচগুলো হলো আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ। ২০২৩ বিশ্বকাপের জায়গা পেতে হলে সুপার লিগের বাধা পার করতে হবে। ফলে এখন ওডিআই সিরিজটি আফগানিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *