শ্রীমঙ্গলে নভেম ইকো রিসোর্ট ও লেমন গার্ডেন রিসোর্টে ৭০.০০০’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত

আমিনুর রশীদ রুমান-শ্রীমঙ্গল প্রতিনিধি::মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের মুহাজিরাবাদ এলাকায় অবস্থিত নভেম ইকো রিসোর্টে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৬ই আগস্ট) ২০২১ ইং সন্ধ্যা ৭ ঘটিকার সময় মোবাইল কোর্ট পরিচালনা করে মুহাজিরাবাদ এলাকায় অবস্থিত নভেম ইকো রিসোর্ট ২০ হাজার টাকা ও লেমন গার্ডেন রিসোর্টে ৫০ হাজার টাকা সরকার ঘোষিত স্বাস্থ্য বিধিনিষেধ না মানায় শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন এর নেতৃত্বে ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।

এতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির এর সার্বিক তত্ববধানে,সহযোগিতায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার এস.আই মোখলেছুর রহমান লস্কর সহ পুলিশের একটি প্রতিনিধি দল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *