আমিনুর রশীদ রুমান-শ্রীমঙ্গল প্রতিনিধি::মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ৫ আগস্ট ২০২১ ইং দুপুর ১ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এম.পি। সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি ও সাবেক চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীসঙ্গল উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রেম সাগর হাজরা , শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নেছার উদ্দিন,শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব,সাধারণ সম্পাদক, সহিদ হোসেন ইকবাল,৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল , শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শুব্র ধর, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক, ছালিক আহমেদ,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, মামুন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ,যুগ্ন সাধারণ সম্পাদক, নুরুল কবির,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা,প্রচার সম্পাদক সের জাহান সেজু,পৌর যুবলীগের সভাপতি, আকবর হোসেন সাহীন,সাধারণ সম্পাদক, সালেহ আহমেদ চৌধুরী,শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সাবের আহমেদ, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আবেদ হোসেন,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ইমাম হোসেন সুহেল এছাড়াও উপস্থিত ছিলেন সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি,আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।


