বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি আগামী ৭ই জুন সোমবার চার দিনের জন্য সিলেট এসে পৌঁছবেন।
ঐদিন দুপুর ২.২০ মিনিটে ইউ,এস বাংলার ফ্লাইটে সিলেট পৌঁছে তিনি সিলেটের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করবেন ও তাঁর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন।
পরদিন ৮ই জুন মঙ্গলবার তিনি বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মসুচিতে যোগদান করবেন।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ৯ই জুন বুধবার গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মসুচিতে যোগদান করবেন।
পাশাপাশি তিনি সদ্য প্রয়াত গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দের কবর জিয়ারত করবেন এবং তাঁদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন।
সকল কর্মসুচীতে যোগদান শেষে নুরুল ইসলাম নাহিদ এম.পি ১০ই জুন বৃহস্পতিবার ৩.৩৫ মিনিটে ইউ.এস বাংলার ফ্লাইটে ঢাকায় ফিরবেন।


