বিশ্বনাথে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আবদুস শহীদকে গ্রেফতার

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :: বিশ্বনাথে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, কুখ্যাত ডাকাত আবদুস শহীদকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে জানা যায় সে স্থানীয় বল্লভপুর গ্রামের মৃত তহির আলীর ছেলে।

গত বুধবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের দক্ষিণ পাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের মামলা দিয়ে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও সে আর কোন ঘটনায় জড়িত আছে কি না সেটা খতিয়ে দেখছে পুলিশ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *