গাড়ি চাপা দিয়ে সিকৃবির ছাত্র হত্যা: বাস কাউন্টার ভাঙ্গচুর,রাস্তা অবরোধ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিকৃবির শিক্ষার্থীকে হত্যার জেরে উদয় বাস কাউন্টার ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তেজিক ছাত্ররা কদমতলী এলাকায় অবস্থিত উদয় বাস কাউন্টারসহ আশপাশে এ ভাঙ্গচুর চালিয়ে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তেজিক ছাত্ররা হুমায়ুন চত্তর অবরোধ্ করে রেখেছে বলে জানা যায়।

উল্লেখ্য, বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিকৃবির শিক্ষার্থীকে হত্যা করেছে এক বাসের হেল্পার ও চালক। ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে এ ঘটনা ঘটে।

শনিবার (২৩ মার্চ) সিলেট ময়মনসিংহ রোডের উদার পরিবহন নামের একটি বাসের হেল্পার ও চালক মিলে এ হত্যাকান্ড ঘটায় বলে জানায় তার বন্ধুরা।

নিহত ছাত্রের নাম ওয়াসিম আফনান। সে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপর্টমেন্টের ৪র্থ বষের ছাত্র। তার বাড়ি হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন রুদ্র গ্রামে। তার বাবার নাম মো. আবু জাহেদ মাহবুব ও মা ডাঃ মীনা পারভিন।

জানা যায়, প্রথমে ওয়াসিমকে গাড়ি থেকে ফেলে দেয় হেল্পার। পরে তার উপর দিয়ে বাস (উদার পরিবহন,ঢাকা মেট্রো-১৪১২৮০) চালিয়ে নিয়ে যায় বাসের চালক।

বর্তমানে ওয়াসিমের মরদেহ সিলেট ওসমানি মেডিকেল কলেজে আছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *