নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হরিনাপাটি গ্রাম ও হাট

নিজস্ব প্রতিনিধি – শাফি উদ্দিন ফাহিম:: সুনামগঞ্জ সদর উপজেলাধীন সুরমা নদীর উত্তর পূর্ব দিকে অবস্থান রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি গ্রামটি৷ সুপ্রাচীন কাল থেকে হরিনাপাটি গ্রামের সুনাম রয়েছে৷ স্বাধীনতা যুদ্ধের অনেক স্মৃতি বিজরিত এই গ্রামে যুদ্ধ কালীন অনেক স্মৃতি রয়েছে৷ এই গ্রামে জন্মে ছিলেন সুনামগঞ্জ জেলার স্বাধীনতার অন্যতম সংঘঠক এ্যাডভোকেট আফতাব উদ্দিন সহ অসংখ্য গুণীজন৷

ঐতিহ্যের বহনকারী এই গ্রামটি আগের মত নেই,বিগত ৫০ বছরে অনেক পরিবর্তন ও হয়েছে৷ তবে লক্ষ্যনীয় যে পরিবর্তন হয়েছে তার মধ্যে অন্যতম হল নদী ভাঙ্গন। নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে গ্রামটি৷ বিগত ১০/১৫ বছর ধরে ব্যাপাক ভাঙ্গনের ফলে বাজার সহ অনেক বসত বিঠা বিলীন হয়ে গেছে নদীগর্ভে৷

স্হানীয় জনগনের সাথে আলাপচারিতায় জানা যায়, আগে যে বাজরটি ছিল সেটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া, অন্যথ স্থানে বাজার আনা হয়। ১০/১২বছর আগে নদীর পাড় থেকে বাজার অনেক দূরে ছিল৷ কিন্তু এখন নতুন স্থানে স্থানান্তরিত বাজারটিও আজ ভাঙ্গনের শেষ প্রান্তে। নদীর কাছ থেকে অনেক দূর পর্যন্ত বসত বিঠাও নদী ভাঙ্গনের হাত থেকে রেহাই পায় নি৷ শতাধিক পরিবার অন্যথ চলে গেছে৷

স্হানীয় জনগনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয় দেশের বিভিন্ন গণমাধ্যমে ও ভাঙ্গনের চিত্র তুলে ধরা হয়৷ পরবর্তীতে পানি সম্পদ মন্ত্রণালয়ে গিয়ে আটকে যায় ভাঙ্গন রোধে প্রকল্পটি৷

স্থানীয় বাসিন্দা খুশি মিয়া(মড়ল)এর মতে,আমরা আমাদের স্বাদ্যমতে চেষ্টা করেছি গ্রামটিকে রক্ষা করার জন্য কিন্তু তার কোন প্রতিকার এখন পর্যন্ত পাই নি৷ দ্রুত যদি এর কোন সুরহা না হয় তবে কালের গর্ভে বিলীন হয়ে যাবে গৌরব ময় গ্রামটি৷

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *