সিলেট নগরীতে যুব জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুব জমিয়তের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: আব্দুল করিম দিলদার

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ৮ নম্বর ওয়ার্ড শাখার মতবিনিময় সভা ও নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ আগস্ট বাদ এশা আখালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

শাখা আহ্বায়ক হাফিজ মুহাম্মদ কাউসার হোসাইনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিজ ইমরান আল সানির পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত জালালাবাদ থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত নেতা মাওলানা ফখরুল আলম, ওয়ার্ড যুব জমিয়তের প্রচার সচিব হাফিজ জাহিদ হাসান, মোহাম্মদ সাঈদ, ফাইদ আহমদ, বায়জিদ আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ আব্দুল করিম দিলদার বলেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে যুব জমিয়তের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। শত প্রতিকূলতার মাঝেও আমরা আমাদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ থেকে বিচ্যুত হতে পারি না। বর্তমান সমাজে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে যুব সমাজকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, “৮ নম্বর ওয়ার্ডের এই নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী দিনে তৃণমূল পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকল নেতাকর্মীকে সুসংগঠিত হয়ে, সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানাচ্ছি। জনগণের অধিকার ও ইসলামের সুমহান আদর্শ রক্ষায় মাঠপর্যায়ে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হাসিব খান বলেন, সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হলে নিয়মানুবর্তিতা ও ত্যাগের কোনো বিকল্প নেই। নতুন কমিটির হাত ধরে ৮ নম্বর ওয়ান যুব জমিয়ত একটি আদর্শ ও শক্তিশালী মডেল শাখা হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

সভাপতির বক্তব্যে হাফিজ মুহাম্মদ কাউসার হোসাইন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *