আমীরে হেফাজতকে নিয়ে কটূক্তিকারী এনসিপি কর্মীর হাজারো জনতার সামনে বিচার ও তওবা!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের তেলিখাল বাজারে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীসহ আলেম-উলামাদের শানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম অবমাননাকর পোস্ট করায় জাকারিয়া নামে এক এনসিপি কর্মীকে হাজারো জনতার সামনে কঠোর জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে। (২৮ জুলাই) মঙ্গলবার বাদ মাগরিব ডৌবাড়ী ইউনিয়নের তেলিখাল বাজার জামে মসজিদে তৌহিদী জনতার উপস্থিতিতে এক বিশাল সালিশি সভা ও গণ-আদালত অনুষ্ঠিত হয়।

মিছবাহুল উলুম ঘোড়াইল মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুস ছামাদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অভিযুক্ত জাকারিয়া হাজারো মানুষের ক্ষোভের মুখে নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হয়। তীব্র গণ-দাবির মুখে সে প্রকাশ্য মজলিসে আলেম উলামা  ও সর্বস্তরের জনতার কাছে ক্ষমা চেয়ে তওবা করে এবং ভবিষ্যতে ইসলাম ও আলেমদের নিয়ে কোনো ধরনের ধৃষ্টতা দেখাবে না বলে ওয়াদাবদ্ধ হয়। পরবর্তীতে উপস্থিত উলামায়ে কেরাম ও মুরুব্বিয়ানের সিদ্ধান্তে তাকে স্বাভাবিক শাস্তির মাধ্যমে ক্ষমা করা হয়।

একই সাথে আলেম-উলামাদের মর্যাদা রক্ষায় ডৌবাড়ী ইউনিয়নের এই মহাসভা থেকে এক ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। আগামীতে যদি এলাকায় কেউ ইসলাম, দেশ ও আলেম-উলামাদের নিয়ে কোনো ধরনের কটূক্তিমূলক লেখালেখি করে, তবে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট উলামায়ে কেরাম ও স্থানীয় মুরুব্বিয়ানে কেরাম। উলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ফারুক আহমদ হাটগ্রামী, মজাতপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আজমত উল্লাহ, মাওলানা ইউসুফ পুরানমহলী, দাতারী মাদ্রাসার মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ জহির, সিলেট শাহ আবু তুরাব জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুশ শহিদ, মাওলানা নজির উদ্দিন, মাওলানা শরিফ উদ্দীন, ফতেহপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফয়সাল আহমদ, জামেয়া শাহ ওলিউল্লাহ রইছুল উলুম সিলেট এর নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার, দারুণ নাজাত মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা আল আমিন সাঈদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মনির উদ্দীন, মাওলানা ময়নুল ইসলাম, হাফিজ উবায়দুল্লাহ।

এছাড়াও সম্মানিত এলাকার মুরুব্বিয়ানে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন, লোকমান আহমদ, মাহমুদ আলী লাউরকুনী, এখলাছুর রহমান, মাহমুদ আলী কামাইদ ও স্থানীয় ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দীন প্রমুখ মুরুব্বিয়ানে কেরাম, আলেম উলামা সহ ডৌবাড়ী ইউনিয়নের হাজারো তাওহীদি জনতা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *