কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

বীর উত্তম কর্নেল আবু তাহেরের শাহাদাত দিবস (তাহের দিবস) উপলক্ষে বাংলাদেশ জাসদ, যুব জোট ও শ্রমিক জোটের উদ্যোগে সিলেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় সিলেটের চৌহাট্টাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, কর্নেল আবু তাহের ছিলেন মুক্তিযুদ্ধের একজন বীর সেনানায়ক এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর আদর্শ, আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, এডভোকেট জাকির আহমেদ, সিলেট মহানগর বাংলাদেশ জাসদ’র সাধারণ সম্পাদক নাজাত কবির, যুগ্ম সম্পাদক অলক সেন, শ্রমিক জোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দে, যুব জোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ. এম. জাকারিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি দাশ প্রমুখ।
সভায় শহীদ কর্নেল আবু তাহেরসহ সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।  বক্তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *