শাহপরাণ থানা  অভিযান চালিয়ে ৭০ পিস  ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার করেছে পুলিশ

সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০ (সত্তর) পিস  ইয়াবাসহ ০১(এক) জন’কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার  ১৪/০৭/২০২৬ খ্রি. আনুমানিক রাত ২৩.১৫ ঘটিকায় এসআই (নিঃ) পিন্টু ধর সঙ্গীয় অফিসার ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস পয়েন্টে সীমান্ত সৈনিক ফুড কর্নার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭০ (সত্তর) পিস  ইয়াবাসহ আসামী  মোঃ শমসুল (৪৯), পিতা-মৃত জায়ফর আলী @ জাফর আলী, মাতা- আনোয়ারা বেগম, সাং- সরুফৌদ @শরিফুত (সাড়িঘাট), থানা-জৈন্তিয়াপুর, জেলা- সিলেট‘কে আটক করেন।  উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ(রহঃ) থানার  মামলা নং-১৩, তারিখ-১৫/০৭/২০২৬খ্রি.  ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০ (ক) রুজু হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *